ছেংগারচরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সফিকুল ইসলাম রানা :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ছেংগারচর পৌর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজসেবক নুরুল হক সরকার।

এ সময় আরও বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর তাতী দলের সাবেক সভাপতি আবুল হোসেন, বিএনপি নেতা মাসুদ সরকার এবং জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওয়ালীউল্ল্যা দর্জি, বিল্লাল প্রধান, পৌর যুবদল নেতা তোফায়েল প্রধান, সাইফুল সরকার, মো. হৃদয়, ইসমাইল সরকার, দুলাল হোসেন, সাবেক ছাত্রদল নেতা মো. জিয়া, পৌর ছাত্রদল নেতা নূরে আলম নিঝুম প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন