ছেংগারচর পৌরসভায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

সফিকুল ইসলাম রানা : চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের ঘনিয়ারপাড় গ্রাম, উপজেলা সদরের দোকানপাট এবং মহিলা দলের উদ্যোগে গ্রামে মা-বোনদের মাঝে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

লিফলেট বিতরণে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সদস্য আলাউদ্দিন খান, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোল্ল্যা, পৌর মহিলা দলের সভাপতি আনোয়ার বেগম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা রফিক মোল্লা, রফিক সরদার, সাদেক মাল, ৫নং ওয়ার্ড যুবদল নেতা জাকির সরকার, হাবিব সিকদার, জসিম উদ্দিন, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রকিব, হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি জনগণের দল। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলছে। ৩১ দফার প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, তানভীর হুদা চাঁদপুর-২ আসনের জনগণের প্রিয় মুখ। তিনি চারবারের সাবেক সংসদ সদস্য ও তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম এ কে এম এ হুদার যোগ্য উত্তরসূরি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে মাঠে থাকা নেতাদের একজন তিনি।

তারা আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে তানভীর হুদা মনোনয়ন পেলে মতলব উত্তর-দক্ষিণবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ হবে।

রোববার, ০৫ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন