মতলব উত্তরে ষাটনলে জেলেদের মাঝে চাল বিতরণ

সফিকুল ইসলাম রানা : নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূূচির আওতায় চাঁদপুর মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে ইলিশ আহরণে বিরত থাকা ১হাজার ৯৬জন নিবন্ধিত জেলেদের মাঝে ২৫কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌস আলম সরকার।

বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌস আলম সরকার বলেন, আমাদের জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় সকলকে এগিয়ে আসার পাশাপাশি সচেতন হতে হবে। আইন মেনে ইলিশ শিকার হতে বিরত থাকতে হবে। মা ইলিশের ডিম ছাড়া যত নির্বিঘ্ন হবে, ইলিশের উৎপাদন ততো বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তি সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে।

এসময় ট্যাগ অফিসার উপজেলা সমবায় অফিসের প্রতিনিধি আল মামুন, প্রশাসনিক কর্মকর্তা আল আমিন কাজী, ইউপি সদস্য মনির হোসেন, জাকির হোসেন, আলো বেগম, রাহিমা বেগম, বোরহান উদ্দিন, মোশাররফ হোসেন, জেলে প্রতিনিধি ফুলচান বর্মন, ইমান আলী উপস্থিত ছিলেন।

রোববার, ০৫ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 1

শেয়ার করুন