‘জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ’

ফরিদগঞ্জে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির আলোচনাসভায় সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

আানিছুর রহমান সুজন :

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ বলেছেন, ঐতিহাসিক জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রগঠনে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে হবে। জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ।

গত দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা দমন-পীড়ন, গুম-খুন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করেছে। এই অর্জনকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। ২০১৩ সালের ২৫ অক্টোবর গণতন্ত্র রক্ষার দাবিতে ফরিদগঞ্জের তিনজন যুবদল কর্মী নির্মম মৃত্যু বরণ করেছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী বছরের পর বছর ঘরের বাইরে কাটিয়েছে। আদালতে হাজিরা দিতে দিতে তাদের কর্মজীবন শেষ হয়ে গেছে। ফলে ২০২৪ সালের আন্দোলনে এদেশের মানুষ ফুসে উঠেছিলো। যার বহি: প্রকাশ স্বৈরাচারি শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। আমাদের আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। সামনে এগিয়ে যাওয়ার পালা।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে ফরিদগঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন। বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকালে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর পরিচালনায় এসময়ে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, পৌর বিএনপির এম এম টুটুল পাটওয়ারী, বিএনপি নেতা বিল্লাল খান, বাছির আহম্মেদ, হুমায়ুন কবির কাজী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক ইকবাল পাটওয়ারী, সেলিম রাঢ়ী, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম স্বপন, পৌর যুবদলের শাওন পাঠান, ছাত্রদল নেতা মহিন উদিÍন, রাশেদ বেপারী, মনির হোসেন প্রমুখ।

আলোচনা শেষে ফরিদগঞ্জ উপজেলার তিনযুবদল কর্মীসহ বিগত ১৭ বছরে এবং সারাদেশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

Views: 6

শেয়ার করুন