জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল সভাপতি হুমায়ুন কবিরের সমর্থনে গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল

ফরিদগঞ্জ অফিস : বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারীর সমর্থনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) ঢাকায় অনুষ্ঠিত এই বিজয় মিছিলে চাঁদপুর ও ফরিদগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী সংস্কৃতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠিত বিজয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বেপারী বলেন, আমরা স্বৈরাচার মুক্ত ও দু:শাসনের অবসানের এক বছর পালন করছি। এদেশের মানুষ বিগত আওয়ামী সরকারের ১৭ বছর ভালভাবে নি:শ^াস নিতে পারেনি। বিএনপির নেতাকর্মীরা এই বছর গুলোতে ছিল পরিবার ছাড়া।
আমরা যারা সাংস্কৃতিক কর্মী রয়েছি, তারাও এদের নিপিড়ন নির্যাতনের শিকার হয়েছি। ফেরারি আসামীর মতো ঘন্টায় ঘন্টায় আমাদের স্থান পরিবর্তন করতে হয়েছে। মুঠো ফোনে পরিবারের সদস্যদের সাথে পর্যন্ত কথা বলতে পারি নি। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা। তাই এদেশের আপামোর জনগণ তাদের এদেশ থেকে তাড়িয়েছে।
বুধবার, ০৬ আগস্ট ২০২৫ খ্রি.
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Views: 0


















