জুন মাসে একাধিক বিভাগে শ্রেষ্ঠত্ব, অপরাধ দমনে চমকপ্রদ সাফল্য মতলব উত্তর থানার ওসি, এসআই ও এএসআইদের কৃতিত্বপূর্ণ অর্জন

সফিকুল ইসলাম রানা : চাঁদপুর জেলা পুলিশের জুন ২০২৫ মাসের মাসিক কল্যাণ সভায় একাধিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মতলব উত্তর থানা। আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও মামলার নিষ্পত্তিসহ সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নে থানার অফিসার ইনচার্জ (ওসি) থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শকের (এএসআই) কৃতিত্বপূর্ণ সাফল্য স্বীকৃতি পেয়েছে।
গত ১৯ জুলাই চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় এ সাফল্যের জন্য তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবিরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জুন মাসে সার্বিক নেতৃত্ব, অপরাধ দমন এবং জনবান্ধব কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হন। একই সঙ্গে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল পেশাদারিত্ব ও দক্ষতায় মামলা তদন্ত ও নিষ্পত্তিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান।
থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদ, এএসআই মো. মনির হোসাইন বিভিন্ন কর্মকান্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এবং এসআই দেলোয়ার হোসেন জুন মাসে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার—এই দুই শাখাতেই তার অসাধারণ সাফল্যের জন্য সম্মাননা অর্জন করেন এ ছাড়া মামলা নিষ্পত্তিতে বিশেষ পুরস্কার এসআই এ.কে.এম ইউনুছ নির্বাচিত হয়েছেন।
এই অর্জন প্রসঙ্গে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, জেলার শ্রেষ্ঠত্বের এই সম্মান মতলব উত্তর থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা মানুষের নিরাপত্তা ও আইনের শাসন রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে এই ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “ আমরা নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং জনগণের সহযোগিতার মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত রাখতে কাজ করে যাচ্ছি।”
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে এমন স্বীকৃতি মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কাজের অনুপ্রেরণা হয়ে উঠবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শনিবার, ২৬ জুলাই ২০২৫ খ্রি. ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Views: 0




















