জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর শাখার বৃক্ষরোপণ

সাদ্দাম হোসেন ॥ জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক, চাঁদপুর শাখা। বুধবার (৬ আগস্ট) সকালে চাঁদপুর শহরের পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মমতাজ উদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ কৃষি ব্যাংক যে উদ্যোগ নিয়েছে, তা সময় উপযোগী পদক্ষেপ। আমাদের সকলেরই উচিত ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করা, এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
তিনি আরো বলেন, চারা রোপনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী রেখে যেতে হবে। ব্যাপকহারে বৃক্ষরোপণের ফলে বিভিন্ন প্রজাতির ফুল পাখির সমারোহে শিক্ষার্থীরা অভিভূত হবে আর বাসযোগ্য হয়ে উঠবে আমাদের পৃথিবী।

বাংলাদেশ কৃষি ব্যাংক, চাঁদপুর শাখার ব্যবস্থাপক (এজিএম) মাসুদ রেজা বলেন, বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড়-তুফানকে বাঁধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে এবং অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। বৃক্ষরোপনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনা তৈরি করাসহ বৃক্ষের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদেরকওে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসার জে কে এম সেলিম শরীফ, চাঁদপুর শাখার কর্মকর্তা জসীম উদ্দিন ও মোহাম্মদ মোজাম্মেল হক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সহকারী শিক্ষক মুহাম্মদ নাছির, কামাল হোসেন, সাকিনা সারওয়ার ও অফিস সহকারী ফিরোজ আহমেদ প্রমুখ।

বুধবার, ০৬ আগস্ট ২০২৫ খ্রি.
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বুধবার, ০৬ আগস্ট ২০২৫ খ্রি.
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Views: 0

শেয়ার করুন