হাজীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালী ও সমাবেশ

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৫ আগষ্ট ২০২৫) বিকালে হাজীগঞ্জ বাজারে এ বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ দলীয় কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থল এসে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
আনোয়ার হোসেন খোকন বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত হাজীগঞ্জের শহীদ আজাদ সরকার, এ্যাড. আবুল কালাম আজাদ, হান্নান ও রাসেল বকাউল’সহ সকল শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী ও মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক মো. আবুল বাসার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দিলদার হোসেন কিসলুর সভাপতিত্বে উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির খাঁন ও পৌর বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন ফারুক মামুন।
উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইয়াছির আরাফাত অনিকের উপস্থাপনায় র্যালী ও সমাবেশে বিএনপি নেতা টিপু সুলতান জমিদার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, বিএনপি নেতা মো. মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, মনিরুজ্জামান পাটওয়ারী, মাও. সিদ্দিকুর রহমান, আব্দুল লতিফ, বিল্লাল সরদার, আব্দুল মান্নান, সেলিম খাঁন।
এসময় পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জিসান আহমেদ সিদ্দিকী, সাখাওয়াত হোসেন, মো. শহীদুল্লাহ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আলামিন বাবু, মিজানুর রহমান, মিজানুর রহমান বেপারী, রাশেদ গাজী, যুবনেতা আনিছুর রহমান ভুইয়া, মোস্তফা কামাল।
ছাত্রনেতাদের মধ্যে রোমান মিজি, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির আহমেদ, শাহাদাত কাজী, মাইনুদ্দিন তপু, বিল্লাল সরকারসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক।
বুধবার, ০৬ আগস্ট ২০২৫ খ্রি.
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Views: 0


















