টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেল শিশু-কিশোররা

ফরিদগঞ্জ  প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে টানা ৪০ দিন ২০০ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ৩২ শিশু-কিশোর। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ গ্রামের মানের বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। আয়োজক কমিটির সভাপতি হাজী আবু জাফর খাঁন জানান, শিশু-কিশোরদেরকে মসজিদ মুখি করতে ১০ থেকে ২০ বছর বয়স্কদের মধ্যে ৪০ দিন জামাতে নামাজ পড়ার প্রতিযোগির আয়োজন করা হয়েছে। প্রথম দিকে ৫৯ জন শিশু-কিশোর নামাজ আদায় শুরু করলেও চূান্ত পর্বে ৩২ জন প্রতিযোগী বিজয়ী হয়েছে। এছাড়াও ১০ জন প্রতিযোগী এ ৪০ দিনে মাত্র ১ ওয়াক্ত নামাজে অনুপস্থিত ছিল, আমরা ওই ১০ জনের জন্যেও অন্য উপহারের ব্যবস্থা করেছি। এমন ধরনের আরও ধর্মীয় প্রতিযোগিতা ভবিষ্যতে অব্যাহত রাখা হবে।

আয়োজক কমিটির সদস্যরা জানান, গ্রামের শিশুরা যাতে মসজিদমুখি হয়, নামাজের গুরুত্ব বুঝে এবং আল্লাহর হুকুম-আহকামসহ সমাজের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে সেজন্য মানের বাড়ি জামে মসজিদ কমিটি এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় শর্ত ছিলো স্থানীয় শিশু-কিশোরদের এই জামে মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে টানা ৪০ দিন ধারাবাহিকভাবে নামাজ আদায় করবে। প্রতি ওয়াক্তে ইমাম তাদের হাজিরা গণনা করেন।

পুরস্কারপ্রাপ্ত মো. ফাহাদ খাঁন ও সাজেদুল ইসলাম জানান, ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখন মসজিদ ছাড়া নামাজ পড়তে ভালো লাগে না। শুরুতে পুরস্কার আশায় নামাজে আসলেও এখন মন থেকে মসজিদে এসে নামাজ পড়তে ইচ্ছে করে। এমন সুন্দর আয়োজনের জন্য মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই।

মসজিদের খতিব মাও. মো. আরিফ হোছাইন ছালেহী ও পেশ ইমাম ইমাম মো. ইমাম হোসাইন বলেন, এ প্রতিযোগীতাকে কেন্দ্র করে মসজিদে ভরপুর মুসুল্লির উপস্থিতি ছিল, প্রতিযোগীদের সাথে তাদের অভিভাবকও নামাজ পড়তে আসতো। বিজয়ী ৩২ শিশুর মতো সমাজের আরও শিশুদেরকে প্রকৃত নামাজি ও চরিত্র গঠনের জন্য ভবিষ্যতে আরও উদ্যোগ নেয়া হবে। এ কাজে যারা সহযোগিতা করেছেন আল্লাহ যেন সকলের নেক আশা কবুল করেন।

স্থানীয় রামদাশেরবাগ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম মিন্টু ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন বাবলু শেখ’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা নিউ সুপার মাকেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা নিউ সুপার জামে মসজিদের সভাপতি হাজি সিরাজুল ইসলাম, ফরিদগঞ্জ বাজারের তুলাতলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির কাজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার আহম্মদ খন্দকার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সেলিম খাঁন প্রমুুখ।

শনিবার, ০২ আগস্ট ২০২৫ খ্রি., ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন