ডাকাতিয়া নদীতে শাহরাস্তি প্রেসক্লাবের মাছের পোনা অবমুক্ত

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার (১৬ আগষ্ট) বিকেলে ওয়াকওয়ে সংলগ্ন এলাকায় এ মাছ অবমুক্ত করা হয়।

প্রেসক্লাব সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় তিনি বলেন, নদী ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে মাছের পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, কার্যনির্বাহী সদস্য ফারুক আহমেদ চৌধুরী ও ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মোঃ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুছা আল শিহাব, সদস্য মোসাদ্দেক হোসেন জুয়েল, হাসান আহমেদ বাবলু, রকি চন্দ্র সাহা ও সাংবাদিক হানিফ মিয়াজি প্রমুখ।

প্রকাশিত :  ‍সোমবার, ১৭ আগস্ট ২০২৬

Views: 4

শেয়ার করুন