ডেভিল হান্ট: ফরিদগঞ্জে যুবলীগ নেতা আটক ২

ফরিদগঞ্জ প্রতিনিধি : অপারেশন ডেভিল হান্ট চলাকালে চাঁদপুরের ফরিদগঞ্জে থানা পুলিশ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের যুবলীগের যুগ্মসম্পাদক নেতা সাব্বির হোসেন (৩৭) এবং একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যন আব্দুল হাই হিরু চৌধুরীর ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর ভাই নুরে আলম জিয়া(৫১)কে আটক করেছে।
থানা পুলিশ সূত্র জানায়, আপারেশন ডেভিলহান্ট এর কার্যক্রম চলাকালে থানা পুলিশ গোপনসূত্রে সংবাদ পেয়ে উল্লেখিতদের আটক করে। তাদেরকে গোবিন্দপুর উত্তর ইউনিয়নে বিগত বছর শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় আটক দেখানো হয়েছে।
আটকের বিষয়টি ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম নিশ্চিত করেছেন।
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রোববার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















