তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে

ফরিদগঞ্জ ব্যুরো :

শনিবার (১ ফেব্রæয়ারি ২০২৫) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের ফিরোজপুর বাজারে বিএনপি ৩১ দফার লিফলেট বিতরণকালে এবং শীতার্ত জনগণের মাঝে উপহার প্রদানকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং এর আগেও বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র হলেও শেষ পর্যন্ত বিএনপির কোন ক্ষতি করতে কেউ পারে নি।

বরং বিএনপির পতাকাতলে দিনের পর দিন কর্মী সমর্থকদের সংখ্যা বেড়েছে। ৫ আগস্টের পর আমরা এদেশে আবারো প্রাণ খুলে কথা বলা এবং নি:শ^াস নিতে পারছি এটা সত্যি। কিন্তু জনগণের ম্যান্ডেট অর্জন এখনো দূরে রয়েছে। তাই আমাদের নেতাকর্মীদের ধৈর্য্য ধারণ করতে হবে। জনগণের কাছে যেয়ে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যত তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। তাদেরকে ভোটদানের জন্য এবং বিএনপির প্রতি ভালবাসা অব্যাহত রাখার জন্য অনুরোধ করতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা জনগণের জন্য রাজনীতি করি। তাই জনগণই আমাদের প্রাণশক্তি।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সেলিম গাজীর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহŸায়ক নাছির উদ্দিন, সিনিয়র যুগ্মআহŸায়ক মাহফুজুর রহমান টিপু, যুগ্মআহŸায়ক মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহŸায়ক সেলিম রাঢ়ী, যুগ্মআহŸায়ক হারুন পাঠান, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্মসম্পাদক এ এম টুটুল পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টু, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বাবুল মিজি, পৌর যুবদলের যুগ্মআহŸায়ক পেয়ার আহমেদ, পৌর যুবদলের যুগ্মআহŸায়ক শাওন পাঠান, উপজেলা ছাত্রদলের যুগ্মআহŸায়ক মনির হোসেন প্রমুখ।এছাড়া ফরিদগঞ্জ উপজেলা, পৌরসহ বিভিন্ন ইউনিয়ন এবং চরদু:খিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপিরও অঙ্গসংগটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫
১৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Views: 0

শেয়ার করুন