ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৪ বসতঘর, ক্ষতি ৪৫ লাখ টাকা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উভারামপুর দক্ষিণ পাটোয়ারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। এতে পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
পুড়ে যাওয়া বসতঘরগুলোর মধ্যে নুরু মিয়ার ছেলে হাবিবের ঘর এবং মৃত খলিলুর রহমানের তিন ছেলে মোহাম্মদ চান মিয়া, মোহাম্মদ সূর্য মিয়া ও মোহাম্মদ স্বপনের ঘর রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রকাশিত: শনি বার, ১৭ অক্টোবর ২০২৬ খ্রি.
Views: 3






















