দেশনেত্রী বেগম খালেদা জিয়াই দেশ ও জনগণকে নিয়ে ভাবেন ও চিন্তা করেন : শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচর প্রতিনিধি : চাঁদপার জেলার হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষীক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় তিনি বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া-ই দেশ ও জনগনকে নিয়ে ভাবেন ও চিন্তা করেন। তাই আপনারা সবাই ঐক্য হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের সিসে ভোট দিয়ে দেশ উন্নয়ন করতে সহযোগিতা করবেন।
২১ই ফেব্রুয়ারী বিকেল ৩ টায় হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের আমতলীতে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ খোরশেদ আলম কোতওয়াল ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ মাহবুব আলম জিতুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম,জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবদুল কাদির বেপারী, উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ আমিন উল্লাহ বেপারী, সদস্য সচিব মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী,ইউনিয়ন বিএনপির নেতা আলহাজ্ব ভুট্টু মুন্সি,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইমান হোসেন,ইউনিয়ন বিএনপির নেতা কাজি আনোয়ার হোসেন ভুট্টু,জি এম মহিউদ্দিন গাজী,বাদল বকাউল,আরিফুর রহমান মিলটন,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জসিম সরকারসহ আগত অতিথিবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, আপনাদের প্রত্যেককে এক সাথে এমন একটা সুন্দর অনুষ্ঠানে দেখে আমার মনটা ভরে গেলো।বিগত ১৭ বছরে আপনারা অবৈধ সরকারের আমলে খোলা মাঠে অনুষ্ঠান করাতো দূরের কথা বাড়িতেও গুমাতে পারেননা।আজকে অবৈধ সরকার কোথায় পালালো।আমরা এক জায়গায় বসলে আমাদের উপর বিভিন্ন ভাবে লেলিয়ে পড়তো এবং গায়েবি মামলা দায়ের করতো।সারাদেশেই উপজেলা, থানা জালাও পোরাও করছে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কারনেই আজকে আপনারা রক্ষা পেয়েছেন।আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনর্চাজ মহোদয়কে বলবো আওয়ামী লীগের সাথে আতাত করা ছেড়ে দিন। জনগন, সমাজের সেবা করতে ও দেশ রক্ষা করতে দেশ নায়েক তারেক রহমানকে ভিরের বেশে দেশে আনবই ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল খালেক খান প্রভাষক হারুনর রশীদ,হাজি ইসহাক খোকন,মোঃ মিজানুর রহমান শেখ, মোঃ বিল্লাল হোসেন আখন,আজিজুল হক বাবুল,সরদার আবু তাহের, উপজেলা বিএনপি’র সদস্য আবুল কালাম আজাদ, মোঃ জহিরুল ইসলাম মাঝি, মোঃ বোরহান উদ্দিন জুটন,দিদারুল ইসলাম জমাদার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন, উপজেলা সেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচ এম ইসমাঈল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়া উদ্দিন সোহাগ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ আখন,সাধারন সম্পাদক মোঃ মিলাদ হোসেন মাঝি,উপজেলা ছাত্র দলের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন বাবু,হাইমচর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদসহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
এম আর আর
![]()

















