‘আমার জীবন ও পরিবারের চেয়ে ফরিদগঞ্জবাসীকে আমি বেশি ভালোবাসি’

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি বিশিষ্ট দানবীর ও সমাজসেবাক আলহাজ্ব এম এ হান্নান কে ফরিদগঞ্জবাসী বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করায় ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। একই পরিষদের বার্ষিক দোয়া ওইফতার মাহফিল অনুষ্ঠিত ।
এই সম্বর্ধিত অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি ফরিদগঞ্জবাসী জন্য কিছুই করতে পারিনি। তারা আমাকে এই নির্বাচনে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের বিপুল ভোটের মাধ্যমে আমাকে যে মর্যাদা দিয়েছেন তা আমি আমৃত্যু হৃদয় ধারণ করে রাখবো।তিনি এই সময় আরো বলেন, আমি ফরিদগঞ্জবাসীকে ভালোবেসে এই অসূস্থ শরীরে জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করেছি । কারণ দেশ ও জনগণের কল্যাণ কাজ করতে হলে তা একা করা সম্ভব না। তাই নির্বাচনের মাধ্যমে সরকারের অংশিধার হওয়ার প্রয়োজনে নির্বাচন করেছি এক সাথে জীবনের একটা ইচ্ছাও ছিলো। তিনি বলেন, জীবনে যা উপার্জন করেছি,তার সিংহ ভাগ নিজ এলাকার মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেছি এবং করবো। ফরিদগঞ্জবাসী চাহিদা মাফিক উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সবার সামষ্টিক সহযোগিতা প্রয়োজন। আমার বিশ্বাস আপনারা এগিয়ে আসলে আমি আপনাদের সহযোগিতা এবং সরকারি সহায়তায় ফরিদগঞ্জ কে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়তে পারবো ।
আমি এবং আমার পরিবার যতদিন বেঁচে থাকবে ফরিদগঞ্জবাসীর পাশে কৃতজ্ঞ চিত্তে তাদের পাশে থাকবে এবং থাকবো। কারন আমি আমার জীবন ও পরিবারের চেয়ে ফরিদগঞ্জবাসী বেশি ভালোবাসি । আমি মনে করি আজকের এই গণসম্বর্ধনা আমার সামাজিক ও উন্নয়ন কর্মকাণ্ডের গতিকে আরো বাড়িয়ে দিবে।
ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে এবং তরুণ সাহিত্যক ও লেখক ও পরিষদের সদস্য রাসেল হাসানের সঞ্চালনায় সম্বর্ধিত অতিথি তাঁর বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন। পরে অতিথি মধ্যে নবাগত সাংসদ ও সম্বর্ধিত অতিথি কে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, আলহাজ্ব শহিদ উল্যাহ কোম্পানি পরিচালক এক্সিম ব্যাংক লি, সৈয়দ মেজবাহ উদ্দিন সম্পাদক দৈনিক বাংলাদেশের খবর, নাসির উদ্দীন চৌধুরী সাবেক পুলিশ কর্মকর্তা,মুকবুল আহমেদ বিএসসি সাবেক প্রধান শিক্ষক, অধ্যাপক জহিরুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী মহেশ চন্দ্র শর্ম্মা,প্রকৌশলী ইকবাল হোসেন, আক্তার হোসেন চৌধুরী ডীন ময়মনসিংহ কৃষি বিশ্ব বিদ্যালয়, আহসান উল্ল্যাহ্ ডিপুটি এটর্নি জেনারেল, আনিসুজ্জামান চৌধুরী , বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মিয়া, প্রবাসী জহির চৌধুরী, আব্দুল কাদের বিশিষ্ট ব্যবসায়ী, বাবু উত্তম কুমার রায় সাবেক যুগ্ন সচিব, জাহাঙ্গীর আলম প্রধান সাবেক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন,মঞ্জিল হোসেন সাবেক পৌর মেয়র, নুরুন্নবী নোমান, সাবেক সভাপতি ফরিদগঞ্জ প্রেসক্লাব ও সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক আলোকিত ফরিদগন্জ,সাংবাদিক সম্পাদক হেদায়েত উল্ল্যাহ , তরুণ ব্যবসায়ী আহসান হাবিব ও উজ্জ্বল আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী প্রমুখ।
প্রকাশিত : সোমবার, ০২ মার্চ ২০২৬ খ্রি.
Views: 0






















