হাইমচরে সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হাইমচর প্রতিনিধি : চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ঢেলের বাজার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জুনিয়র একাদশ সিনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে।
২২ ই ফেব্রুয়ারী বিকেল ৪ টায় হাইমচর উপজেলার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় মাঠে সিনিয়র ফুটবল একাদশ বনাম ও জুনিয়র ফুটবল একাদশ ফাইনাল খেলা শেষে উপজেলা তাতী দলের সভাপতি মোঃ অলি উল্লাহ ছৈয়াল এর সভাপতিত্বে ও স্থানীয় মোঃ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, খেলাধুলায় মানুষের মনকে সতেজ রাখতে সহায়তা করে। বর্তমানে তরুণরা মোবাইল ফোনে আশক্ত হয়ে যাচ্ছে।তাই খেলাধুলার বিকল্প নেই। মোবাইল ফোনের আশক্ত মাদক ও বাজে আড্ডা থেকেও ভয়ংকর,তাই তোমরা সবাই খেলার প্রতি আগ্রহী হবে এবং তোমাদের ছোটদেরকেও খেলার প্রতি আগ্রহী করে তুলবে।আমি তোমাদের সকলকে আশ্বাস করতে চাই আগামী দিনে যদি সংসদ নির্বাচনে কামিয়াপ হই তাহলে এই মাঠে খেলাধুলার যা সামগ্রী এবংকি তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন,বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন মাষ্টার, বিশিষ্ট সমাজসেবক আবু তাহের পাটওয়ারী, সাবেক ইউপি সদস্য মোঃ হান্নান গাজী।
খেলার আয়োজনে ছিলেন মোঃ বাবুল গাজী, মোঃ সেলিম বেপারি, মোঃ আমির হোসেন গাজী। খেলা পরিচালনা করেন হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি মোঃ হাসান আল মামুন। শত শত খেলাপ্রেমী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে জয়ি ও বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
এম আর আর
Views: 0

















