ফরিদগঞ্জের ইসলামপুর ইসলামিক মিশন পরিদর্শনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক

ফরিদগঞ্জ ব্যুরো : শুধু ইসলামী মিশন নাম হওয়ায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের আক্রোশের শিকার হয়ে ১৯৮৮ সালে স্থাপিতফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর ইসলামিক মিশন হাসপাতালটি বন্ধ হওয়ার পথে। হাসপাতালের চিকিৎসকসহ স্টাফ সংখ্যা ১৪ জনের স্থলে এসে দাড়িয়েছে ৩ জন। হয়নি গত দেড় দশকে কোন সংষ্কার কাজ। ফলে জরাজীর্ণতা আর জনবল সংকটের কারণে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে ইসলামিক মিশন নামক সেবাকেন্দ্র টি। বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদ প্রকাশের পর সরেজমিনে খোদ নিজেই পরিদর্শনে এলেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান। শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে সরেজমিন ইসলামপুর ইসলামিক মিশন পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মহাপরিচালক বলেন, এ সেবা কেন্দ্র্রটির নানান সমস্যার কথা সম্প্রতি জানতে পেরেছি। আজকে সরেজমিন পরিদর্শনে এসে বুঝতে বাকি বাকি নেই এ অঞ্চলের মানুষ কততা অবহেলিত হয়ে পড়েছে ইসলামিক মিশনের জনবল সংকট ও জরাজীর্ণতা ও নানান সমস্যার কারনে। আমরা দ্রুত সময়ের মধ্যে ইসলামিক মিশনে পূর্ণ জনবল নিয়োগ ও ভবনের দৃশ্যমান সংস্কারসহ নানান সমস্যা সমাধান করবো। আশাকরি স্বল্প সময়ের মধ্যে এ অঞ্চলের জনগোষ্টি তাদের কাঙ্খিত সেবা পাবে।

এসময় ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগের উপসচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, উপ-সচিব (অতি. দা.) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, ইসলামপুর মিশনে অতিরিক্ত দায়িত্বে থাকা ডা. মো. কামাল হোসেন, ইসলামিক মিশন ট্রাস্টের এক্সিকিউটিভ আবুল খায়ের ফরায়েজীসহ ইসলামি ফাউন্ডেশন, ইসামিক মিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এদিকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের আগমনের খবরে স্থানীয়রা ছুটে এসে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। স্থানীয়দের পক্ষে কথা বলেন, ইসলামিক মিশন ট্রাস্টের এক্সিকিউটিভ আবুল খায়ের ফরায়েজী প্রমুখ।

উল্লেখ, প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা সেবা, রোগ নির্ণয় ও ঔষধ প্রদান, দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ প্রদান, মসজিদ ভিত্তিক মক্তবে শিক্ষা প্রদান, দুঃস্থ দারিদ্র দূরীকরণ ও আর্থিক সচ্ছলতা অর্জনে সুদমুক্ত ক্ষুদ্র ঋণদান, নিরক্ষতা দূরীকরণসহ বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ততকালিন ধর্ম, ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রী মাওলানা এম এ মান্নান’র উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় দেশের বিভিন্ন স্থানের মতো ফরিদগঞ্জের ইসলামপুর গ্রামে এই কেন্দ্রটি স্থাপিত হয়।

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এম আর আর

Views: 0

শেয়ার করুন