হাজীগঞ্জের বলাখাল বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের দায়ে জরিমানা

মোহাম্মদ সাইফুল ইসলাম :  চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের দায়ে জরিমানা করা হয়। বলাখাল বাজারে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ। ২টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের বলাখাল বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় এবং সরকারি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়ায় মেসার্স মিতু ফার্মেসী কে ২০ হাজার টাকা এবং নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ ফুড কালার পাওয়ায় ওয়েলকাম সুইটস এন্ড বেকারি কে ১৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ ফুড কালার ও বাসী খাবার ধ্বংস করা হয়।

এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রকাশিত : রোববার, ০১ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন