দোয়া চাইলেন বিএনপি প্রার্থী লালু

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম লালু ওয়ার্ড জুড়ে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় সাধারণ জনগণ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে মো. জাহাঙ্গীর আলম লালু বলেন, “দীর্ঘদিন ধরে আমি দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে রাজনীতি করে আসছি। বিগত জাতীয় নির্বাচন পরিচালনার সময় আমি মাঠে কাজ করতে গিয়ে অনেক পরিচিত নেতাকর্মীকে খুঁজে পাইনি।

অথচ বর্তমানে অনেক নতুন মুখকে নেতৃত্বের আলোচনায় দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না,তবে আশা করি দলের শীর্ষ নেতৃত্ব এবং আমাদের মাননীয় সংসদ সদস্য তার নিজ ওয়ার্ডের জন্য একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী কমিটি উপহার দেবেন।”

তিনি আরও বলেন,“দলের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন। জনগণের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। দল যদি আমাকে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করে, তাহলে সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠন গড়ে তুলবো।”

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান,মো. জাহাঙ্গীর আলম লালু দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সভাপতি পদে তার প্রার্থিতা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এদিকে, আসন্ন ওয়ার্ড বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সভাপতি পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম লালু সকলের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেছেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ খ্রি

Views: 3

শেয়ার করুন