হাজীগঞ্জের কাউসার ব্রঙ্কিয়াল ফিস্টুলা রোগে আক্রান্ত: ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

মোহাম্মদ সাইফুল ইসলাম
হাজীগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ড মুকিমাবাদ
হামিদ আলী হাজী বাড়ির অসুস্থ পিতা মো. রাসেল হোসেন ও মিসেস সালমা আক্তারের একমাত্র সন্তান আলহাজ্ব ইসলামিয়া একাডেমির হেফজ
বিভাগের পড়ুয়া ছাত্র মো. কাউসার আলম ব্রঙ্কিয়াল ফিস্টুলা রোগে আক্রান্ত। অসহায় বাবা-মা তার চিকিৎসা খরচ বহন করতে হিমশিম খাচ্ছে। তাই আর্থিক সহযোগিতার জন্য দেশবাসীর সহ সকলের কাছে আকুল আবেদন জানিয়েছেন তার মা সালমা আক্তার।

মো. কাউচার আলম (১০) মাদ্রাসা পড়ুয়া শিশুটি সুস্থ হয়ে একজন হাফেজ হতে চায়। কাউসারের (ব্রঙ্কিয়াল ফিস্টুলা) রোগ হয়েছে। বর্তমানে ছিদ্র এবং টনসিল একত্রিত হওয়ায় ইনফেকশন হয়ে গেছে। ডাক্তারি পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন না করলে এটি ক্যান্সারের রূপ ধারণ করতে পারে। তাই শিশুটির অপারেশনের জন্য দেশ ও প্রবাসী বৃত্তশালীদের কাছে অনুরোধ জানান তার অসহায় গর্ভধারিনী জনম দুখিনী মা। যার যার সমর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করারজন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন ) মাদ্রাসা পড়ুয়া শিশু মো. কাউচার আলমকে আর্থিক সহযোগিতা দিতে চাইলে তার মা সালমা আক্তার এর 01892-691338 নাম্বারে যোগাযোগ ও বিকাশ নাম্বারে সহযোগিতা করে আপনিও এই মহৎ কাজে শরিক হতে পারেন। আপনার আমার সহযোগিতায় এই ছেলেটি দুনিয়ার আলো দেখতে পারবে। কোরআনে হাফেজ হয়ে দুনিয়া ও আখেরাতের কল্যাণে অগ্রগামী ভূমিকা পালন করবে।

আসুন দশের লাঠি একের বোঝা মাত্র এক লক্ষ টাকার জন্য ছেলেটির অপারেশন করতে পারছে না। তার পরিবার আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় হয়তোবা ছেলেটির এই বড় ধরনের টাকার চাপ কমে যাবে। অপারেশন করতে পরিবারের লোকজন উৎসাহ পাবে। তাই যার যার জায়গা থেকে একটু একটু করে হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি হাজীগঞ্জের কাউসার পেতে পারেনা।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ খ্রি

Views: 3

শেয়ার করুন