শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের বিশেষ অভিযানে আজাদ হোসেন (৩৮) নামে এক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) রাতে উপজেলার ঘুঘুশাল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিক নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

ওই সময় ঘুঘুশাল গ্রামের আব্দুর রব মিয়াজীর বাড়িতে অভিযান চালিয়ে আজাদ হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সিআর-০৩/২০২২ (শাহরাস্তি) মামলার যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ১ বছর ৫ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজা পরোয়ানা ছিলো। গ্রেফতারকৃত আজাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুর রব মিয়াজীর পুত্র।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ খ্রি

Views: 24

শেয়ার করুন