নিষিদ্ধ কারেন্ট জাল ও বেপরোয়া বাল্কহেড চালনার অভিযোগে আটক ৭

সফিকুল ইসলাম রানা :  চাঁদপুরের মতলব উত্তর বেলতলী নৌ পুলিশ ফাঁড়ি অভিযানে এক রাতেই দায়ের হয়েছে ৬টি পৃথক মামলা। এর মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে নিষিদ্ধ কারেন্ট জাল নিজ হেফাজতে রাখার অপরাধে এবং বাকি পাঁচটি মামলা দায়ের করা হয়েছে নদীপথে বেপরোয়া গতিতে ঝুঁকিপূর্ণভাবে নৌযান (বাল্কহেড) চালানোর অপরাধে।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত ১২টা ৫ মিনিট থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে এফআইআর নং ১৭ থেকে ২২ পর্যন্ত এসব মামলা দায়ের করা হয়। নিষিদ্ধ জাল রাখার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৫(২)(খ) অনুযায়ী মামলা দায়ের। বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ২৮০ অনুযায়ী মামলা দায়ের।

এফআইআর নং-১৭ (জি আর নং-৫৭০): নিষিদ্ধ কারেন্ট জাল নিজ হেফাজতে রাখার অভিযোগে মামলা। আসামি মো. হান্নান বেপারী (৪০), গ্রাম বাহাদুরপুর, মতলব উত্তর।

এফআইআর নং-১৮ থেকে ২২ (জি আর নং-৫৭১ থেকে ৫৭৫): নদীপথে বেপরোয়া গতিতে ঝুঁকিপূর্ণভাবে নৌযান চালানোর অভিযোগে মামলা। এর আসামি: কামরুল হাসান নয়ন (২৪), দাউদকান্দি, কুমিল্লা এবং মো. শাহীন (২৫), জামালগঞ্জ, সুনামগঞ্জ। মামলা নং-১৯ এর আসামি: সুকানী মো. খোকন (২৬), ভোলা সদর। মামলা নং-২০ এর আসামি: সুকানী মো. জসিম উদ্দিন (২৫), জামালগঞ্জ, সুনামগঞ্জ।

মামলা নং-২১ এর আসামি: মো. আরাফাত (২২), রামগতি, লক্ষ্মীপুর। মামলা নং-২২ এর আসামি: সুকানী মোহাম্মদ নাজিমমুদ্দিন (৪৫), ভোলা সদর।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম বলেন, নদীপথে চলাচলকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের টহল অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ কারেন্ট জাল ও বেপরোয়া বাল্কহেড নিয়ন্ত্রণে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছি। যেকোনো মূল্যে নদীর নিরাপত্তা ও মাছের প্রজনন রক্ষা করা হবে।

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শেয়ার করুন
চাঁদপুর রিপোর্ট ডট কম

Views: 0

শেয়ার করুন