প্রার্থীতা ফিরে পেলেন জাতীয় পাটির প্রার্থী হাবিব খান ইসমাইল

গোলাম মোস্তফা  :  চাঁদপুর ( কচুয়া)-১ সংসদীয় আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী হাবিব খান। চাঁদপুরের জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে প্রাথমিক যাচাই-বাছাইয়ে হলফ নামায় স্বাক্ষর না থাকায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়।

পরে নির্বাচন কমিশনের ঘোষিত নিয়ম অনুযায়ী তিনি আপীল করেন। নিদিষ্ট তারিখে শুনানি শেষে নির্বাচন কমিশন গত ১০ জানুয়ারী চাঁদপুর – ( কচুয়া) ১ আসনে জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ হাবিব খানের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।

উল্লেখ্য মোঃ হাবিব খান চাঁদপুরের কচুয়া উপজেলার কৃতি সন্তান, জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

প্রকাশিত : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন