ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অপারেশন: জাগ উচ্ছেদ ও অবৈধ রিংচাঁই ধ্বংস

সফিকুল ইসলাম রানা ও গোলাম নবী খোকনঃ নদীর স্বাভাবিক পরিবেশ ও মাছের প্রজনন রক্ষায় আবারও কঠোর অবস্থানে মৎস্য বিভাগ। বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ এর অংশ হিসেবে শুক্রবার (১৬ জানুয়ারি) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর শিবপুর ও নন্দলালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নদীতে অবৈধভাবে স্থাপন করা ২টি জাগ উচ্ছেদ করা হয়। পাশাপাশি ১৫টি রিংচাঁই জব্দ করে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. হাকিম।

অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, ধনাগোদা নদীসহ এই অঞ্চলের নদ-নদীগুলো আমাদের মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু অবৈধ জাগ ও রিংচাঁই ব্যবহার করে নির্বিচারে মাছ ও পোনা নিধন করা হচ্ছে, যা ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ এর মাধ্যমে আমরা এসব অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

তিনি আরও বলেন, নদীর স্বাভাবিক পরিবেশ ও মাছের প্রজননক্ষেত্র রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযান স্থানীয় জেলেদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই বলেছেন, নিয়মিত অভিযান চালানো হলে নদীতে মাছের পরিমাণ বাড়বে এবং প্রকৃত জেলেরা উপকৃত হবেন।

প্রকাশিত : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

 

Views: 2

শেয়ার করুন