প্রেম করে বিয়ে : ফরিদগঞ্জে যুবকের লাশ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় মো. সজীব বেপারী( ২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে, উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামের দাই বাড়ির মো. গিয়াস উদ্দিন ২ছেলে ২ মেয়ের মধ্যে সকলের বড়ো সজিব বেপারী দুই বছর পূর্বে প্রেম করে বিয়ে করে।

সম্প্রতি ঋণের দায়ের তার পিতা-মাতা ঢাকা চলে যায়। এইসব বিষয় ও সাংসারিক ঝামেলা নিয়ে সজিব তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি করে অভিমান করে বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) নিজের শয়ন কক্ষে আড়ার সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে।

সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ পোস্টমর্টেমের জন্য লাশ উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসে বলে বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অিৈফসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, পরবর্তি আইনরানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন