ফরাজীকান্দি ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

সফিকুল ইসলাম রানা
জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মতলব উত্তরে জাটকা আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন।
সংক্ষিপ্ত আলোচনায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জেলেদের নানান সুবিধা দিচ্ছে সুতরাং জাটকা রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে। কোন জেলে নদীতে জাটকা দরবেন না।
তিনি আরও বলেন, জাটকা রক্ষায় সবার সচতেন থাকতে হবে। জাটকা রক্ষা করলে যখন ইলিশ হবে এই ইলিশ আপনারাই দরবেন এবং তার সুফল আপনারাই ভোগ করবেন। তাই জাটকা ধরা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জসিম উদ্দিন মজুমদার, ইউপি সদস্য ইসমাইল হোসেন, সরোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷
প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রি.
Views: 3





















