মসজিদের মিনার নির্মাণের মালামাল নিতে বাধা, এলাকাবাসীর ক্ষোভ

সফিকুল ইসলাম রানা :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার জোরখালী গ্রামের উত্তরপাড়া বায়তুন নাজাত জামে মসজিদের মিনার নির্মাণের মালামাল নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক পরিবারের বিরুদ্ধে।

জানা যায়, রোববার (২০ এপ্রিল) সকালে মসজিদের মিনার নির্মাণের জন্য প্রয়োজনীয় মালামাল গাড়িযোগে আনার সময় বাধা প্রদান করেন গ্রামের মনির হোসেনের ছেলে জমির হোসেন ও তার পরিবারের সদস্যরা। এতে করে মালামাল পরিবহন ব্যাহত হয় এবং নির্মাণকাজে স্থবিরতা দেখা দেয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সমাজবাসী। সমাজের পক্ষে হাবিবুর রহমান, হুমায়ুন সরকার, আমিন মিয়াজী ও বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ বলেন, ওই রাস্তা দিয়ে কেউ চলাচল করতে গেলে প্রায়ই বাধা দেওয়া হয়। অযথা বাকবিতণ্ডা সৃষ্টি করা হয়, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, তাদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের কাজেও বাধা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু বিচার দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জমির হোসেন বলেন, আমার বাড়ির সামনে দিয়ে লোকজন চলাচল করলে নারীদের অসুবিধা হয়। এ কারণে আমি ওই রাস্তা দিয়ে কোনো কিছু চলাচল করতে দেই না এবং রাস্তা বন্ধ করে রেখেছি।

প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 2

শেয়ার করুন