ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণে তারুণ্যের সমাবেশে আলহাজ এম এ হান্নান

ফরিদগঞ্জ প্রতিনিধি: মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকালে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর জিএফসি স্কুল মাঠে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক আলহাজ এম এ হান্নান বলেছেন, দরকে বিভাজন করবেননা। আসেন মিলে মিশে রাজনীতি করি এভাবে দলের মধ্যে বিভাজন না করে একসাথে এক মঞ্চে এসে দলের জন্য কাজ করুন। দলের সর্বকনিষ্টকেও যদি তারেক রহমান ধানের শীষ তুলে দেয় আমরা আমরা তাকে মেনে নেব। কিন্তু যেভাবে আপনারা দলের নাম ভাঙ্গিয়ে দলের ক্ষতি করছেন, তাতে কেউ আপনাদের পাশে থাকবে না। গত তিন দশক ধরে আমি এমপি না হয়েও এলাকার উন্নয়নে যেই কাজ করেছি, তা নির্বাচিত এমপিরাও করতে পারেনি। এখনো আপনাদের জন্য ৩০ কোটি টাকার উন্নয়ন কাজ এনেছি।
জাতীয়তাবাদী আদর্শকে উজ্জীবিত করতে ও তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এই তারুণ্যের সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে এম এ হান্নান আরো বলেন, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আমাদের তরুণরা ভোট দিতে পারেনি। তাই তারা ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। তাই তারুণ্যের সমাবেশে তরুণদের উপচে ভরা ভিড়।
সমাবেশে বিশেষ অতিথি উপজেলা চাঁদপুর জেলা যুবদলের আহŸায়ক মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্মআহŸায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহŸায়ক আমানত হোসেন গাজী, মহসীন মোল্লা, নজরুল ইসলাম নজু, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, সদস্য সচিব রুবেল হোসেন, ছাত্রদলের আহŸায়ক মেহেদী হাসান মঞ্জুর, আল আমিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
শেয়ার করুন
Views: 1





















