ফরিদগঞ্জের ঘোড়াশালায় কৃষি জমির মাটি বিক্রি ও পরিবহন, লাখ টাকা জরিমানা ও ট্রাক্টর জব্দ

ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জে কৃষি জমির মাটি বিক্রি ও পরিবহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাদের অভিযান অব্যাহত রেখেছে।
বৃহষ্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.আর.এম জাহিদ হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামের কৃষি জমির মাটি কাটার অভিযোগে একটি ট্রাক্টর জব্দ ও ট্রাক্টর মালিক আরিফ হোসেন মোল্লাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
জব্দকৃত ট্রাক্টরটি স্থানীয় ইউনিন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মো. শফিকুর রহমানের জিম্মায় দিয়ে রাখা হয়েছে।
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬
Views: 0





















