ফরিদগঞ্জের রূপসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মোঃ আনিছুর রহমান সুজন :
মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে এবং যুব ও তরুণ সমাজকে ক্রীড়ামুখি করার প্রচেষ্টার অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রূপসা উত্তর ইউনিয়নে রূপসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়েছে|
শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকালে স্থানীয় রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রূপসা জমিদার পরিবারের সদস্য, খান বাহাদুর নাসির উদ্দিন চৌধুরী ওয়াক&ফ এস্টেট, তহুরুন নেছা চৌধুরানী ওয়াক&ফ এস্টেট এবং আব্দুল লতিফ চৌধুরী ওয়াক&ফ এস্টেটের মোতাওয়াল্লি ও বাংলাদেশ ওয়াক&ফ এস্টেটের ফাউন্ডেশনের মহাসচিব এবং মোহাম্মদ গাজী ফাউন্ডেশনের সভাপতি ˆসয়দ মেহেদী হাসান চৌধুরী|
টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ও রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এর্টনিং জেনারেল অ্যাড. আহসান উল্ল্যাহ, কেন্দ্রীয় যুবদল নেতা অ্যাড. নাহিদুল ইসলাম নাহিদ|
এছাড়া আরো বক্তব্য রাখেন সাবেক ইউিিপ চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, তোফায়েল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নোবেল, রবিউল ইমাম বাবু, ফারুক খান প্রমুখ|
উদ্বোধনী খেলায় চাঁদপুর একুশে ক্লাব ফরিদগঞ্জ এম এম স্কোয়াডকে পরাজিত করে শুভ সূচনা করেন|
Views: 6

























