ফরিদগঞ্জে গাছ ভেঙ্গে পড়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙ্গে নিচে পড়ে আবিদুর রহমান আবু (৬৫) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকালে লাশ উদ্ধার করেছে। উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন টেলু জানান, শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার পথে চরপাড়া গ্রামের বেপারী বাড়ি ও মালি বাড়ি সংলগ্ন শ্মশান বাগানে সুপারি গাছের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে কাছে গিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। মৃত আবিদুর রহমান আবু’র লাশের অবস্থান দেখে ধারনা করছি সুপারি পাড়তে গিয়ে সুপারি গাছ ভেঙ্গে তার মৃত্যু হয়েছে। লাশের পাশের সুপারি গাছটিও ভাঙ্গা দেখতে পেয়েছি। পরে থানা পুলিশকে সংবাদ দিলে তারা শুক্রবার সকালে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, আবিদুর রহমান আবু নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৪ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
Views: 0
























