চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি জাতীয় নাগরিক পার্টির এমপি প্রার্থী মো. মাহাবুব আলম

মোহাম্মদ সাইফুল ইসলাম :  চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর এমপি প্রার্থী-মো. মাহাবুব আলম। এমপি প্রার্থী মাহাবুব আলমের জন্ম ১৯৯৭ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়নের প্রতাপপুর গ্রামে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে। ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা তার আগ্রহের বিষয়। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন।

চাঁদপুর জেলার ৫ টি আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যারা। চাঁদপুর-১ (কচুয়া): ডা. আরিফ, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ): মোহাম্মদ মিরাজ মিয়া, চাঁদপুর-৩ (সদর-হাইমচর): মো. মাহবুব আলম, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): মো. দেওয়ান শরিফ, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): মো. মাহাবুব আলম।

১৪ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 0

শেয়ার করুন