১৫ নং রূপসা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহিরুল ইসলাম, উন্নয়ন ও জনসেবায় দিতে চান অগ্রাধিকার

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. জহিরুল ইসলাম। তিনি বর্তমানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদগঞ্জ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা যুবদলের সম্মানিত সদস্য।

দুইবারের নির্বাচিত ইউপি সদস্য ও কারা নির্যাতিত নেতা মো. জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য তাঁর দুয়ার সব সময় উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি। এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকাকে তিনি অগ্রাধিকার দিতে চান।

বিশেষ করে এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বয়স্ক ও বিধবা ভাতার যোগ্য উপকারভোগীদের ভাতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিতে চান তিনি। পাশাপাশি সরকারি সেবাগুলো যাতে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে একটি জনবান্ধব, উন্নয়নমুখী ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মো. জহিরুল ইসলাম।

প্রকাশিত: রোববার, ১১ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 10

শেয়ার করুন