হাজীগঞ্জের ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের অগ্রযাত্রায় প্রশংসনীয় অধ্যক্ষ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর হাটিলা ইউনিয়নের ধড্ডা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা এবং আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন।
তাঁর কর্মনিষ্ঠা, বিনয়ী আচরণ, দায়িত্বশীলতা ও শিক্ষার্থীবান্ধব মানসিকতা তাঁকে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে শ্রদ্ধেয়।
প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালনা, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে একজন অধ্যক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিনের আন্তরিকতা, নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকা কলেজটির অগ্রযাত্রায় ইতিবাচক অবদান রাখছে বলে মনে করেন তাঁর শুভানুধ্যায়ীরা।
একজন অধ্যক্ষের দায়িত্ব কেবল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষায় উদ্বুদ্ধ করাও তাঁর অন্যতম প্রধান দায়িত্ব। শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, অভিভাবকসুলভ মনোভাব এবং তাদের ভবিষ্যৎ গঠনে সঠিক দিকনির্দেশনা প্রদানের মানসিকতা একজন শিক্ষকের গুরুত্বপূর্ণ গুণ। এসব গুণের চর্চা শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করে।
শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ অপরিহার্য। এ লক্ষ্য সামনে রেখে ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা কলেজটির শুভানুধ্যায়ীদের।
তাঁরা আশা প্রকাশ করেন, অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে কলেজটি শিক্ষার গুণগত মানোন্নয়ন, জ্ঞানচর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশে আরও এগিয়ে যাবে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে উঠবে।
শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে এমন প্রত্যাশা নিয়ে অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্য কামনা করেছেন তাঁর শুভানুধ্যায়ীরা।
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ খ্রি.
Views: 7






















