হাজীগঞ্জের আন্তর্জাতিক বক্তা আল্লামা আবু সুফিয়ান খান গুরুতর অসুস্থ, দোয়া কামনা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় কাজী বাড়ির কৃতী সন্তান, আন্তর্জাতিক ইসলামি বক্তা শায়েখ আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী গুরুতর অসুস্থ। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভক্ত, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

তিনি ইরাকের বাগদাদ শরিফ ও আজমির শরিফের খলিফা হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত এবং হাদিয়ে দ্বীন ও মিল্লাত হিসেবে ধর্মীয় অঙ্গনে পরিচিতি লাভ করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আল্লামা আবু সুফিয়ান খান দ্রুত সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনায় সবাই যেন মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তাঁর ভক্ত ও অনুসারীদের প্রত্যাশা, মহান আল্লাহ তাআলা প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর উসিলায় এবং মুর্শিদে কেবলা আল্লামা আবেদ শাহ আল মাদানী (রহ.)-এর উসিলায় তাঁকে দ্রুত সুস্থতা দান করবেন।

মহান আল্লাহ তাআলা শায়েখ আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী সাহেবকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন এবং হায়াতে তাইয়্যেবা দান করুন, আমিন।

প্রকাশিত:  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 1

শেয়ার করুন