ফরিদগঞ্জে ধানের শীষের নির্বাচন পরিচালনায় ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত ধানেরশীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদের নির্বাচন পরিচালনায় ৮নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কেন্দ্র পরিচালনা কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

রোববার ১৬ই নভেম্বর ইউনিয়নের দায়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যন হুমায়ুন কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি সেলিম খাঁন, সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুব আলম, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল রানা, সদস্য আব্দুল মতিন, যুবদলের সাবেক সভাপতি মিন্টু মাস্টার, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক আলমগীর দর্জি, ছাত্র দলের সাবেক সভাপতি সোহরাব তালুকদার, যুবদল নেতা মমিন হোসেন, আমির হোসেন, কামাল হোসেন, মোস্তফা কামাল প্রমুখ।

রোববার, ১৬ নভেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন