ফরিদগঞ্জে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড়, পরিবারের সদস্যদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড

ফরিদগঞ্জ  প্রতিনিধি :  চাঁদপুরের ফরিদগঞ্জে আম্বিয়া খাতুন (৯৫) নামে নবতিপর (পাঁচানব্বই বছরের বেশি বয়সি) এক মহিলার মৃত্যু রহস্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন ও ওই বৃদ্ধার মেয়ে এবং অন্যান্যদের দাবি এটি পরিকল্পিত হত্যাকান্ড। তারা সুষ্ঠু ও সঠিক তদন্তের দাবি জানিয়েছে।

নিহত আন্বিয়া খাতুন উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ গ্রামের ছৈয়াল বাড়ির মৃত সোনা মিয়া মজুমদারের স্ত্রী ও ৩ ছেলেসহ ৬ সন্তানের জননী। তার মরদেহ তার ছোট ছেলে হারুনুর রশিদ মজুমদার (৫৯) এর ঘরের বাথরুমে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে পুলিশ উদ্ধার করে।

সরেজমিন ঘটনার অনুসন্ধানে গেলে কথা হয় আন্বিয়া খাতুনের ছেলে জব্বার মজুমদার (৬৩), হারুন মজুমদার (৫৯), মেয়ে মাছুমা বেগম(৭০), পুত্রবধূ কহিনুর ,ভাইপো ইকবাল হোসেন টিটু , বাড়ির লোকজন আকলিমা বেগমসহ অন্যদের সাথে। বাড়ির লোকজন জানান, মৃত আন্বিয়া খাতুন এরজন পরহেজগার ছিলেন। বয়সের কারণে চলতে একটু কষ্ট হয় বিধায় লাঠি নিয়েই চলাফেরা করতেন।

তবে তিনি কিছুটা ভীতসন্ত্রস্ত ছিলেন। তাকে মেরে ফেলতে লোকজন আসছে বলে প্রায়শ:ই বলেতন। প্রায় শতবর্ষী একজন নারী উঁচু ঘরের আড়ায় দড়ি বেঁধে তার সাথে ঝুলে পড়বেন, তা বিশ্বাসযোগ্য নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। কারো মৃত্যু হলে তার স্বজনদের ডাকচিৎকারে লোকজন ছুটে আসে, ভিড় করে। কিন্তু এই ঘটনা বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) গভীর রাত বা ভোর রাতে হলেও বাড়ির কেউই টের পাননি, যা রহস্যজনক। যদিও নিহত আন্বিয়া খাতুনের ছোট ছেলে হারুন মজুমদারের স্ত্রী কহিনুর বেগম জানান, তিনি লাশ দেখে ডাক চিৎকার দেয়ার পর বাড়ির লোকজন ছুটে আসে।

তাছাড়া নিহত আন্বিয়া খাতুনের ছোট ছেলে হারুনুর রশিদ মুজমদারের স্ত্রী কহিনুর বেগম ও পাশের ঘরের হোসেনের স্ত্রী আকলিমা বেগমের কথার গড়মিলে সন্দেহ দেখা দিয়েছে। পারিবারিক বিরোধ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ না অন্য কোন কিছু এর সাথে জড়িত রয়েছে তা নিয়ে প্রয়োজন অনুসন্ধান। ফলে অনেকেরই দাবি পুলিশ সঠিক তদন্ত করলে এর রহস্য উন্মোচন হবে। এটি হত্যাকান্ড না অপমৃত্যু।

হারুনুর রশিদ মজুমদারের স্ত্রী কহিনুর বেগম জানান, ফজরের নামাজের কিছু আগে তার মেয়ে তাকে ডেকে তোলে এবং তার শাশুড়িকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পাই।
আমাদের ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে। অন্যদিকে পাশের ঘরের আকলিমা বেগম জানান, কহিনুর বেগম তাকে একা ডেকে এনে লাশ দেখান। আকলিমা যখন ডাক চিৎকার শুরু করে কোহিনুর বেগম ডাক চিৎকার করতে বারণ করেন। পাশের বাড়িতে থাকেন আব্দুর জব্বার তাকে আকলিমা কে দিয়ে দেখে পাঠান।

আকলিমা এবং আব্দুল জব্বার বলছেন তখন রাত আনুমানিক আড়াইটা বাজে। তবে কোহিনুর বলছেন অন্য কথা তিনি বলছেন সময় তখন আজানের পূর্ব মুহূর্ত। এটা নিয়েই আশপাশের লোকজনের মধ্যে গুঞ্জন শুরু হয়।
আকলিমা বেগম বলছেন, আমাকে মোবাইলে কল করে ডেকে নিয়েছেন কোহিনুর বেগম।

তবে আকলিমার মোবাইলে আগে এবং পরের কল পাওয়া গেলেও ঐদিন রাতে কোহিনুর বেগমের কল পাওয়া যায় নাই মনে হচ্ছে পরিকল্পিতভাবেই কল কেটে দেয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান, তিনি আন্বিয়া খাতুনের পোস্ট মর্টেমের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তারা। ঘটনাটি তদন্তধীন রয়েছে, তাই এর চেয়ে বেশি কিছু বলছেন না। তবে ওই ঘটনার বিষয়ে তিনি এবং ওসি সাহেব কয়েকজনকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানান।

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Views: 0

শেয়ার করুন