ফরিদগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে অষ্টম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন (৪৫) নামে একটি সিএনজি অটো রিকশা চালককে তার স্ত্রীসহ পুলিশ আটক করেছে। এই ঘটনায় স্থানীয় কিছু যুবক অভিযুক্ত মনির হোসেনকে গণধোলাই দেয়। তবে কিছু উশৃঙ্খল লোক মনির হোসেনের বাড়িতে হামলা ও ভাংচুর করে। সংবাদ পেয়ে থানা পুলিশ এবং পরবর্তীতে সেনাবাহিনী ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার এবং মনির হোসেন এবং তার দ্বিতীয় স্ত্রী রূপাকে আটক করে নিয়ে আসে। ঘটনাটি উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে ঘটে। আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, কুমিল্লার লাকসাম এলাকা থেকে বালিথুবা পূর্ব ইউনিয়নের এস বসতি স্থাপন করা মনির হোসেন এবং তার দ্বিতীয় স্ত্রীর রূপার সাথে স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণি পড়–য়া মেয়েটি (১৩) শনিবার বিকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ঘুরে ফিরে। রাতে বাড়ি ফিরলেও মেয়েটি তাদের ঘরেই থাকে। সকালে স্থানীয় লোকজন মেয়েটিকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনের বাড়ি ঘিরে ফেলে । এক পর্যায়ে মনির হোসেনকে গণপিটুনি দেয় এবং তার বাড়ি ঘর ভাংচুর করে।
স্থানীয় আলাউদ্দিন, ফয়েজবক্সসহ কয়েকজন জানান, বাড়ির পাশেই একটি খালে রাতে কিছু লোকজন পানি সেচ করার সময়ে মনির হোসেনের ঘর থেকে কান্নার শব্দ শুনতে পায়। ভোর বেলা ওই মেয়েটিকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে, আবার পথিমধ্যে মনির হোসেনের স্ত্রী রুপাকে তাকে জোর করে ফিরিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তাদের সন্দেহ হয়। এসময় লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে মেয়েটি তাকে ধর্ষণ করেছে বলে জানালে উত্তেজিত জনতা মনির হোসেনকে গণপিটুনি ও বাড়ি ভাংচুর করে।
সংবাদ পেয়ে থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ভুক্তভোগীকে উদ্ধার এবং মনির হোসেন ও তার স্ত্রীকে রূপাকে আটক করে নিয়ে আসে। এসময়ে সেনাবাহিনীর একটি টিমও তাদের সহয়তা করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, সংবাদ পেয়ে আমরা মেয়েটিকে উদ্ধার, মনির হোসেন এবং তার স্ত্রীকে আটক করেছি। মেয়েটির বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Views: 0



















