ফরিদগঞ্জে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

আনিছুর রহমান সুজন : চাঁদপুরের ফরিদগঞ্জে মো. হাবিব উল্ল্যা নামে শতবর্ষী বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলা রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে বৃহষ্পতিবার (১ মে ২০২৫) দুপুরে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জাানায়, একদিন পূর্বে তার কিছু টাকা হারানোকে কেন্দ্র করে তিনি রাগানিন্বত ছিলেন। তবে কোন কারণে তিনি আত্মহত্যা করেছে এর কারণ জানা যায়নি।
মৃতের ছেলে নজির আহাম্মদ জানান, তার বাবা হাবিব উল্ল্যার জাতীয় পরিচয়পত্র অনুসারে ববর্তমান বয়স ৯৩ হলেও সঠিক বয়স শতবর্ষেও বেশি। তিনি দীর্ঘদিন স্থানীয় মসজিদে মুয়াজ্জিন ছিলেন। বয়সের কারণে কয়েক বছর পূর্বে সেখান থেকে অবসর নেন। বৃহষ্পতিবার (১ মে ২০২৫) দুপুরে স্থানীয় বাজারে ছিলাম। সেখানে থেকেই বাবার মৃত্যুর সংবাদ পাই। শুনেছি বাবা নিজের ঘরেই রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















