মতলব উত্তরে ৬ লাখ মিটার অবৈধ জাল ও ৪শ’ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল, ৩ লক্ষ মিটার মশারী জাল এবং ৪০০টি চায়না দুয়ারী বা রিং চাই জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে উপজেলার আমিরাবাদ বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্ট গার্ড।
অভিযানে জব্দকৃত সব জাল বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এ অভিযান। সচেতন এলাকাবাসীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। সঙ্গে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং বাংলাদেশ কোস্ট গার্ড, মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল কাইয়ুম।
এসময় সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, “জাটকা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে এই অভিযান পরিচালিত হয়েছে। কারেন্ট জাল ও চায়না দুয়ারী দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব অবৈধ সরঞ্জাম যাতে বাজারে বিক্রি না হয়, সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, “এই ধরনের জাল ব্যবহার করে নদীতে জাটকাসহ সব ধরনের ছোট মাছ নিধন করা হয়, যা প্রাকৃতিক ভারসাম্য ও ইলিশ উৎপাদনের জন্য ভয়াবহ ক্ষতিকর। অবৈধ জাল নির্মূল ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করতে চাই।”
কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ কোস্ট গার্ড (মোহনপুর আউটপোস্ট) আব্দুল কাইয়ুম বলেন, “নদীতে আমাদের টহল কার্যক্রম নিয়মিত রয়েছে। স্থলভাগেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে এমন অভিযান অব্যাহত থাকবে, যেন কেউ অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম ব্যবহার করতে না পারে।”
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















