ফরিদগঞ্জে শিক্ষকের সৃজনকৃত বাগানের গাছ কর্তন

ফরিদগঞ্জ ব্যুরো: গাছ লাগানোর শখ ফরিদগঞ্জের সন্তোষপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমরান হোসেনের শখ গাছ লাগানো। সেই শখ থেকে তিনি তাদের ক্রয়কৃত জমিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের বাগান সৃজন করেন। কিন্তু এতেই বিপত্তি বাধে। ঈদের ছুটির ফাঁকে তাদের অগোচরে সৃজনকৃত বাগান থেকে ফলজ ও বনজ গাছ কেটে ফেলে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের চরচন্না গ্রামের।
শিক্ষক এমরান হোসেন জানান, চরচন্না গ্রামের তাদের পৈত্রিক বাড়ির বিভিন্ন অংশে তারা শখের বশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন। সেই আলোকে তাদের খরিদকৃত সম্পত্তিতেও তিনি ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন।
কিন্তু হঠাৎ করেই তার জেঠা সৈয়দ আহম্মদ গংরা বিভিন্ন ফলজ ও বনজ গাছের কাটা ফেলে। তারা ওই সম্পত্তি নিজেদের দাবি করে এই ঘৃণ্য কাজ করলেও বস্তুত তারা ওই জমি মালিক নয়। এটি তারা খরিদসূত্রে মালিক
এরমান হোসেনের মা ও মৃত নজির আহম্মেদ স্ত্রী খাদিজা বেগম জানান, আমার স্বামীর ক্রয়কৃত ও আমার দখলীয় জমিতে সৃজনকৃত বাগানের ফলজ ও বনজ গাছগুলো আমার ছেলের অনুপস্থিতির সুযোগ নিয়ে জোর পূর্বক সৈয়দ আহম্মেদ ও তার ছেলে আবু তাহেরসহ লোকজন রাতের আঁধারে কেটে ফেলে।
তিনি আরো জানান, গাছ কাটার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা আরো গাছ কাটবে জানিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হুমকি দেয় ও হামলার চেষ্টা করে। যদিও প্রতিবেশীদের কারণে তারা হামলা করতে পারেনি।
এব্যাপারে সৈয়দ আহাম্মদ জানান, তিনি এই জমির মালিক। তবে তার কাছে কাগজপত্র নেই।
শনি বার, ১৪ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 0
















