ফরিদগঞ্জ পাইলট বালিকার সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌর সদরের ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা (এডহক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ইমাম হোসেন পাটওয়ারী।
মঙ্গলবার (১৫সেপ্টেম্বর ২০২৬) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুসারে নিচে উল্লেখিত ব্যাক্তিগণেরর সমন্বয়ে এ স্মারকে ইস্যু তারিখ হতে পরবর্তী ছয় মাসের জন্যে ইমাম হোসেন পাটওয়ারী কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন: মো. হেলাল উদ্দিন (শিক্ষক প্রতিনিধি), মো.হাবিবুর রহমান (অভিভাবক প্রতিনিধি) এবং পদাধিকার বলে প্রধান শিক্ষক।
নবনির্বাচিত সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমি একজন উদ্যোক্তা হিসেবে ব্যবসা করে সফল হয়েছি। পাশাপাশি অন্যান্য ব্যবসাও করছি। লেখাপড়া করেছি আমি জানি লেখাপড়ার মূল্য। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে আমি আগেও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছি, এখন নতুন করে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কাজ করার আরো বৃহৎ পরিসর পেলাম। আশা করবো বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ ফরিদগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট হবেন এবং আমাকে সহযোগিতা করবেন।
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Views: 4






















