মতলব উত্তরে ৬১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোলাম নবী খোকন, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনলে অভিযান চালিয়ে ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাজিব (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে ষাটনল সাকিনস্থ বেপারী বাড়িতে তার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জবীর হুসনাইন ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) সাদেকুর রহমান ও এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান-০৩ সহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত রাজিব ষাটনল বেপারী বাড়ির মো. হান্নান বেপারী ও হোসনেয়ারার ছেলে। তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Views: 7






















