ফরিদগঞ্জ সৌদিয়া ফার্মেসির মালিক হারুনুর রশিদের মৃত্যু : দাফন সম্পন্ন

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের ঔষধ ব্যবসায়ী সৌদিয়া ফার্মেসির মালিক হারুনুর রশিদ মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টায় বুকের ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় ব্যাথা তীব্র থেকে তীব্র হতেই হাসপাতালে নেওয়ার পথেই তিনি ইন্তেকাল করেন।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে নিতে মৃত ঘোষণা করেন।
আজ পহেলা মে বাদ জুমা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাফুয়া ঈদগা ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মন্জিল হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মহসিন মোল্লা যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশিত : শুক্রবার, ০১ মে ২০২৬ খ্রি.
Views: 12
























