হাজীগঞ্জে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক দলের শ্রমিক দিবস পালিত

মোহাম্মদ সাইফুল ইসলাম :
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো, চালক দলের চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ মে) বিকেলে টোড়াগড়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা রিকশা, ভ্যান ও অটোচালক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল খন্দকার। সভা পরিচালনা করেন হাজীগঞ্জ পৌর রিকশা, ভ্যান ও অটোচালক দলের সভাপতি মো. উমর ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা রিকশা,ভ্যান ও অটোচালক দলের আহ্বায়ক নূরে আলম বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সম্মান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শ্রমিকদের কল্যাণে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা রিকশা, ভ্যান ও অটোচালক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান ও সাদ্দাম হোসেন, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি ইউসুফ প্রধানীয়া, হাইমচর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা তালুকদার, হাজীগঞ্জ পৌরসভার সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মজিবুর ইসলাম, সাধারণ সম্পাদক সুমন খান এবং সাংগঠনিক সম্পাদক নূরে আলম।
অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশিত : শুক্রবার, ০১ মে ২০২৬ খ্রি.
Views: 3
























