হাজীগঞ্জে এসএসসি ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ২১ জন, পাশের হার ৭০.২১%

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চলতি বছর অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৪৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩২৩ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। উপজেলায় মোট পাশের হার ৭০.২১ শতাংশ।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫০ জন উত্তীর্ণ হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের হার ৭৩.৫০ শতাংশ।
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। প্রতিষ্ঠানটির পাশের হার ৯৪.৫০ শতাংশ।
বলাখাল জেএন হাই স্কুল অ্যান্ড কারিগরি কলেজ থেকে ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩১ জন উত্তীর্ণ হয়েছে। এ প্রতিষ্ঠানের পাশের হার প্রায় ৯১.১৮ শতাংশ।
হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২ জন পাস করেছে। সে হিসেবে প্রতিষ্ঠানটির পাশের হার ৮ শতাংশ।
রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমি থেকে ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাশের হার শতভাগ।
অন্যদিকে, হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯৭ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। প্রতিষ্ঠানটির পাশের হার ৪৭.৩২ শতাংশ।
সব মিলিয়ে হাজীগঞ্জ উপজেলায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৪৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৩ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ২১ জন। উপজেলায় মোট পাশের হার ৭০.২১ শতাংশ।
এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলেন, ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।
এ সাফল্যের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
Views: 3


















