হাজীগঞ্জের ঐতিহ্যবাহী আল কাউসার স্কুলে এসএসসিতে ১০ জনের জিপিএ-৫ লাভ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আল কাউসার স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষজনক সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর বিদ্যালয়টির পাসের হার ৯০.৪৮ শতাংশ।

বিদ্যালয়ের ফলাফল বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৭৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ফলাফলে দেখা যায়, A+ পেয়েছে ১০ জন, A পেয়েছে ২৯ জন এবং A- পেয়েছে ১০ জন শিক্ষার্থী। এছাড়া অন্যান্য গ্রেডেও শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রধান বলেন, শিক্ষার্থীদের এ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতার ফলে এ ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।

এ সাফল্যের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

Views: 3

শেয়ার করুন