হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী সালাহউদ্দিন ফারুক

মোহাম্মদ সাইফুল ইসলাম
চাঁদপুর জেলা বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬, সভাপতি পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সালাহউদ্দিন ফারুক (মামুন) সম্মানিত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দকে সালাম-আদাব জানিয়েছেন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

সোমবার (১০ আগস্ট) এ ব্যাপারে মো. সালাহউদ্দিন ফারুক (মামুন) বলেন, হাজীগঞ্জ বাজার শুধু একটি ব্যবসা কেন্দ্র নয়, এটি হাজারো ব্যবসায়ীর জীবন-জীবিকা ও ঐতিহ্যের প্রতীক। এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ, আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। আমি নির্বাচিত হলে বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিরসন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নতুন উদ্যোক্তাদের সহযোগিতা এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা পালন করব।

হাজীগঞ্জ বাজার আমাদের সবার, ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই বাজারকে আরও উন্নত ও আধুনিক করা সম্ভব। আমি সবসময় ব্যবসায়ীদের পাশে থাকতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থনই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি।

ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সালাহউদ্দিন ফারুক (মামুন) দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারের মেসার্স শশী এন্টারপ্রাইজ, মেসার্স লাকী প্রিন্টার্স এর স্বত্ত্বাধিকারী, তরকারি পট্টি, মাছ বাজার রোড,
ব্যবসা পরিচালনা করে আসছেন, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে একজন সৎ, দক্ষ ও জনপ্রিয় ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছেন।

সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সালাহউদ্দিন ফারুক (মামুন) হাজীগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে আবারও দোয়া-আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

Views: 3

শেয়ার করুন