ফরিদগঞ্জ পৌরসভার দুই কর্মচারীকে নারায়ণপুরে তাৎক্ষণিক বদলি

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তা-কর্মচারীকে প্রশাসনিক কারণে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভায় তাৎক্ষণিক বদলি করা হয়েছে। বদলিকৃতরা হলেন—ফরিদগঞ্জ পৌরসভার কর আদায়কারী মাসুদ আলম ও কার্যসহকারী শরীফ হোসেন।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসনের জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলির আদেশ দেওয়া হয়। আদেশ পাওয়ার পরপরই তাদের বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি (রিলিজ) দেন ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক।

পৌরসভা ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনিক কারণ দেখিয়ে ফরিদগঞ্জ পৌরসভা থেকে তাদের নারায়ণপুর পৌরসভায় বদলি করা হয়েছে। জারি করা আদেশ অনুযায়ী, বদলিকৃত দুই কর্মচারীকে অবিলম্বে ফরিদগঞ্জ পৌরসভার দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থল নারায়ণপুর পৌরসভায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

কই পৌরসভার দুই গুরুত্বপূর্ণ কর্মচারীকে একসঙ্গে অন্য পৌরসভায় তাৎক্ষণিক বদলির ঘটনায় স্থানীয় প্রশাসনিক পরিমণ্ডলে আলোচনা তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, এ বদলির কারণে ফরিদগঞ্জ পৌরসভার দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

হঠাৎ বদলির বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া বলেন, জেলা প্রশাসন থেকে সরকারি আদেশ পাওয়ার পরপরই ওই দুই কর্মচারীকে ফরিদগঞ্জ পৌরসভা থেকে রিলিজ দেওয়া হয়েছে।

বদলির পেছনে কোনো অনিয়ম বা অভিযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো অভ্যন্তরীণ সমস্যার কারণে এই বদলি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন নারায়ণপুর পৌরসভার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ গতিশীল করার লক্ষ্যেই তাদের বদলি করেছেন।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

Views: 6

শেয়ার করুন