বাবা নাই, মা অন্যের ঘরে, ভাই প্রবাসে: একা ঘরে ৩ দিন ঝুলে ছিল রিমনের লাশ!

ফরিদগঞ্জ প্রতিনিধি : :
বাবা নেই , ভাই প্রবাসে| মা-ও দেড় বছর আগে অন্য পুরুষের সংসারে| ফাঁকা বাড়িতে একাকী জীবন ১৯ বছরের তরুণ রিমনের| সেই নিঃসঙ্গ ঘরেই অবসান তার জীবনের| তিন দিন ধরে ঘরের আড়ার সঙ্গে ঝুলে ছিল রিমনের অর্ধগলিত লাশ |
রোববার (৫ জুলাই) উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমুঘুয়া গ্রামের নূর পাটওয়ারী বাড়িতে এই ঘটনাটি ঘটেছে| পুলিশ ঘটনাস্থল থেকে রিমন(১৯) এর মরদেহ উদ্ধার করেছে| রিমন মরহুম আবুল কাশেমের ছেলে|
স্বজনরা জানায়, বাবা মারা যাওয়ার পর মাদকের নেশা পেয়ে বসেছে তাকে| বড় ভাই সৌদি প্রবাসী হওয়ার পর বাড়িতে রিমন তার মাকে নিয়ে থাকত| মাদকের টাকার জন্য মায়ের ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো সে| মা ফাতেমা অতিষ্ঠ হয়ে দেড় বছর আগে পারিবারিক সিদ্ধান্তে অন্যত্র বিয়ে করেন| এতে বাড়িতে একাই থাকতো রিমন|
কান্নায় ভেঙ্গে পড়ে রিমনের মা জানান, আমার ছেলে বখাটে হওয়ায় আমার মা আমাকে অন্যত্র বিয়ে দেয়| গত বৃহস্পতিবার রাতেও ছেলের খোঁজ নিয়েছি| আজ সকালে শুনি আমার ছেলে আর নেই|
রিমনের চাচা এমরান হোসেন লিটন জানান, রোববার ভোরে স্থানীয়রা হাঁটতে বেরিয়ে রিমনের ঘর থেকে পঁচা দুর্গন্ধ পায়| রিমনের ঘরের দরজা-জানালা বন্ধ ছিল| প্রতিবেশীরা জানালার ফাঁক দিয়ে উঁকি দিলে আড়ার সঙ্গে রিমনের অর্ধগলিত লাশ ঝুলতে দেখে আঁতকে ওঠেন| পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে|
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ& জানান,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে| ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে| মাদককেই এ আত্মহত্যার জন্য প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে|
Views: 7























